ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

ads

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইনকে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, তার নীতি কেবল তার নিজস্ব নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাইছি না।’’


তিনি আরও বলেন, “আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কি না—এটি নির্ভর করে ‘আইনের সংজ্ঞা কী’ তার ওপর।’’ ট্রাম্প তার বৈদেশিক নীতির লক্ষ্য অর্জনের জন্য মার্কিন সামরিক বাহিনীর ‘ব্রুট ফোর্স’ ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেছেন।


গত শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালায়। রাজধানী কারাকাস এবং সামরিক ঘাঁটিগুলোতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সেনারা শেষ পর্যন্ত কারাকাস থেকে মাদুরোকে অপহরণ করেন। সমালোচকরা বলছেন, এটি জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।


হামলার পর ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে এবং দেশটির তেল সম্পদ ব্যবহার করবে। যদিও প্রশাসন জানিয়েছে যে তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতা করবে। তবুও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা অন্তর্বর্তী সরকারকে নীতি ‘নির্দেশ’ দেবে এবং দাবী অমান্য করলে দ্বিতীয় দফার সামরিক পদক্ষেপের হুমকি দেবে।


গত রবিবার দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তবে তাকে বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়।”


চলতি সপ্তাহে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর হামলার ইঙ্গিত দিয়েছেন এবং ডেনমার্কের গ্রিনল্যান্ড দখলের প্রচারণা জোরদার করেছেন। এছাড়া, জুন মাসে তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন এবং পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে তার স্বার্থ রক্ষা করতে ‘নিঃসংকোচে’ সামরিক শক্তি ব্যবহার করবে।


তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে। বিচারক ও আইনজীবীদের স্বাধীনতার বিষয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার মার্গারেট স্যাটারথওয়েট মন্তব্য করেছেন, মার্কিন বিবৃতিগুলো “অত্যন্ত বিপজ্জনক।” সূত্র: আলজাজিরা

ads
ads
ads

Our Facebook Page