ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে দুস্থদের মাঝে  শীত বস্ত্র বিতরণ 

ads

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অতি দরিদ্র্য, অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ১২ জানুয়ারি  সকাল ১১টার সময় গোয়ালন্দ উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে০২ শত শীতবস্ত্র বিতরণ শেষে দেশের চাবি আপনার হাতে,  ভোটের গাড়ির উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমেদ চৌধুরী,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 


 জেলা প্রশাসক সুলতানা আক্তার,


 গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসির হাসান খান,উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা আবু বকর,প্রাণিসম্পদ কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ আহমেদ ,পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক  মো. মজিবুর রহমান মুজি , উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতানুর ইসলাম মুন্নু,উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক মো.নাজিরুল  ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক  দলের সদস্য সচিব মো.আবু সাঈদ মন্ডল প্রমুখ।


এ সময় বিভাগীয় কমিশনার শফর আহমেদ চৌধুরী বলেন,, এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে। গোলাপি একটি ব্যালট  আর সাদা ব্যালট থাকবে। গোলাপি ব্যালট টা হবে হা না ভোটের জন্য।আর সাদা ব্যালটটি হবে প্রার্থীর ভোটের জন্য। আপনারা রাষ্ট্রের মালিক , জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যেভাবে চাইবে সেই ভাবেই রাষ্ট্র পরিচালনা হবে। আপনারা জানেন যে গত বছরে জুলাই গণঅভ্যর্থনে যে পরিবর্তন হয়েছে। সেই অভ্যর্থনের পরিবর্তে আমাদের যে সরকারে গঠন করা হয়েছে।সেই সরকার  অনেক বিষয়ে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে।সে বিষয়ে গোলাপি ব্যালটে হা না ভোট থাকছে। এই ভোটের গাড়ি প্রত্যেকটি জেলায় যাবে এবং সচেতনামূলক প্রচার চালাবে।

ads
ads
ads

Our Facebook Page