শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরে জামালপুর শহর শাখার অন্তর্গত ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি কম্পপুরে এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর- ৫ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি জামালপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, শহর-বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ্ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এড. রিশাদ রেজওয়ান বাবু, জেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি আক্তার সহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ।
নির্বাচনী প্রচারণা ও পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন,সিনিয়র সহ-সভাপতি কুব্বাত আলী,সহ-সভাপতি মুকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বাসেদ মিয়া,সাবেক সরকারি আশেক মাহমুদ কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, যুবনেতা আব্দুর রউফ, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম শাহীন সহ বিএনপি'র স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শহিদুর রহমান শহীদ সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক, শহর-বিএনপি জামালপুর।