ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

ads

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, রুবিও ও কেনেডির যৌথ বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির সময় ডব্লিউএইচও’র ভূমিকা ও ব্যবস্থাপনায় ব্যর্থতাই এই সিদ্ধান্তের প্রধান কারণ।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ডব্লিউএইচও’র ভবিষ্যৎ সম্পৃক্ততা কেবল প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন করা এবং আমেরিকান জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। একই সঙ্গে জানানো হয়, ডব্লিউএইচও’র জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হয়েছে।


এর আগে চলতি মাসের শুরুতে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানান, যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় সংস্থাটিকে ব্যয় সংকোচনসহ বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে।এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, “সব দিক বিবেচনায় যুক্তরাষ্ট্র এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে আর অংশগ্রহণ করছে না।”


দুজারিক আরও বলেন, “আমরা চাই যুক্তরাষ্ট্রসহ সব দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে পূর্ণাঙ্গভাবে অংশ নিক।”


তিনি স্বাস্থ্য ইস্যুর বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে বলেন, সীমান্ত বা ভৌগোলিক সীমার তোয়াক্কা না করেই রোগ ছড়িয়ে পড়ে। ভাইরাস, অসংক্রামক রোগসহ নানা স্বাস্থ্য সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য এবং এ জন্য ডব্লিউএইচওই সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম।


উল্লেখ্য, ১৯৪৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে শুরু হওয়ার পরেএবার স্বাস্থ্য সচিব ও পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর এখন থেকে ডব্রিওএইচও’র সদস্য নয় যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালেই এই সংস্থা থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন।


ads
ads
ads

Our Facebook Page