ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

ads

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে ১২ হাজার ৩০টি ইয়াবাসহ এক মাদক কারবারি ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সেনা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্প জানতে পারে যে, রাজু নামের এক ব্যক্তি টেকনাফ থেকে ঢাকায় বিশাল মাদকের চালান নিয়ে আসছে। এই খবরের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে বুধবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— রাজু (৩৫), রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮)।


অভিযানের ধারাবাহিকতায় প্রথমে টাউনহল রোড এলাকা থেকে রাজুকে আটক করা হয় এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প থেকে তার অন্য চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, ২টি ডিজিটাল ওজন মেশিন এবং ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ধৃত পাঁচজন ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।


সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এই চক্রটি উদ্ধারকৃত মাদকসমূহ একজন শীর্ষ মাদক কারবারির কাছে সরবরাহের পরিকল্পনা করছিল, তবে সেই মূল হোতাকে এখনো আটক করা সম্ভব হয়নি। রাজধানীতে মাদক ও অপরাধ নির্মূলে নিজেদের অবস্থান দৃঢ় করে তিনি আরও জানান, “এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ads
ads
ads

Our Facebook Page