ধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর হবে। এই পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। তিনি বলেন, এমপিরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। ৫ ফেব্রুয়ারি (আজ) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রেসসচিব বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, বাংলাদেশে আগে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হতো, এখন তেমন একটি ঘটনাও ঘটছে না। যারা অতীতে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচারের সম্মুখীন করা হচ্ছে।