ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ঝটিকা মিছিল: যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

ads

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারসহ আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ছয়টার দিকে কোতোয়ালী থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে একটি ঝটিকা মিছিল শুরু হলে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা ছত্রভঙ্গ করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারসহ আটজনকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তুষার (২০), আব্দুল্লাহ আল নোমান (২০), মো. রাকিব (১৯), ইব্রাহীম হোসেন বাবু (২২), মো. শরীফ হোসেন মুন্না (২০), সৈয়দ হামিদ মিয়াজী (২২), মো. মাসুদুর রহমান (২৪) ও মো. রিয়াজ হোসেন (২০)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায়।


কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে আকস্মিক মিছিলের চেষ্টা করা হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ads
ads
ads

Our Facebook Page