ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক নিহত

ads

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক কম্পাউন্ডে হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।


সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, হামলায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে হামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।


এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিহতের ঘটনাটি সেই আল-খার্জ অঞ্চলেই ঘটেছে।


উল্লেখ্য, গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর জেরে ইরান মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়ে আসছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সূত্র: আল জাজিরা

ads
ads
ads

Our Facebook Page