ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব

ads

লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে দেশটির রাজধানী বৈরুত সফর করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে গুতেরেস বলেন, আমি লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য বৈরুতে সফরে এসেছি। এই যুদ্ধ তারা (লেবাননের জনগণ) চায়নি। তাদের টেনে আনা হয়েছে। জাতিসংঘ ও আমি লেবানন এবং এই অঞ্চলের যে শান্তিপূর্ণ ভবিষ্যত প্রাপ্য, সেই লক্ষ্যে প্রচেষ্টা চালাতে কোনো ত্রুটি রাখব না।ইসরায়েল ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। গতকালের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় ৬৮৭ জন নিহত হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page