ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ফয়সাল-আলমগীরকে জিজ্ঞা'সাবাদে কলকাতায় যাবে প্রতিনিধি দল

ads

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের একটি বিশেষ প্রতিনিধি দল। সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 


তিনি জানান যে ইতিমধ্যে কনস্যুলার অ্যাক্সেসের জন্য আবেদন করা হয়েছে এবং অনুমতি পাওয়ামাত্রই প্রতিনিধি দলটি কলকাতায় গিয়ে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে। আসামিরা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এর হেফাজতে রয়েছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে গত ৭ মার্চ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন হত্যাকাণ্ডের পর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল। 


শামা ওবায়েদ বলেন, "আমাদের কাছে প্রাথমিক তথ্য থাকলেও জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। আসামিদের পরিচয় এবং সম্পৃক্ততা শতভাগ নিশ্চিত হওয়ার পর আমরা এই চুক্তির আওতায় তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করব।ইতিপূর্বে ৯ মার্চ কলকাতার উপকমিশনারের পক্ষ থেকে বাংলাদেশের সাথে যোগাযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। 


সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। প্রসঙ্গত যে হাদির হত্যাকারীদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ নামক এক ব্যক্তিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের মতো একজন পরিচিত মুখকে প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। এখন আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page