ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি

ads

জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সকাল ৯টার বদলে সকাল ১১টা থেকে দোকানপাট খুলে রাত ৮টা পর্যন্ত চালু রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭০ লাখ দোকান মালিক ও ব্যবসায়ীর পাশাপাশি আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমলের সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে 'বিশেষভাবে অনুরোধ জানানোর' সিদ্ধান্ত নিয়েছে সমিতি। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।


এদিকে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যা ৬টার পরও একাধিক বিপণিবিতান ও মার্কেট খোলা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page