ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ads

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানানোর কিছুক্ষণ পরই বুধবার ভোরে বিভিন্ন দেশে সাইরেন বেজে ওঠে এবং আকাশে হামলার সতর্কতা জারি করা হয়। কুয়েত ও আমিরাত জানিয়েছে, তারা আগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।


রাজধানী আবু ধাবিতে একটি গ্যাস স্থাপনায় আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। অন্যদিকে বাহরাইনে সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স আল-খারজ অঞ্চলে সম্ভাব্য বিপদের আগাম সতর্কতা জারি করেছে।


ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে। দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ড্যাভিড অ্যাডম জানিয়েছে, মধ্যাঞ্চলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধার কার্যক্রম চলছে।


প্রসঙ্গত, ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুদ্ধবিরতির ঘোষণা দেন, তবে এটি কখন থেকে কার্যকর হবে তা স্পষ্ট করেননি। সূত্র: সিএনএন

ads
ads
ads

Our Facebook Page