ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নিজেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই দাবি করেন।ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘ইরান আমাদের জানিয়েছে তারা বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেই। এর পাশাপাশি তারা বর্তমানে তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।’


ট্রাম্প আরো বলেন, ‘আমি বিশ্বাস করি তারা (ইরান) তাদের নেতৃত্বের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’


উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে বর্তমানে হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিরাজ করছে। একদিকে ইরান প্রণালীটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সেখানে কঠোর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

ads
ads
ads

Our Facebook Page