ঢাকা, শনিবার, ১৬ মে, ২০২৬

হাম রোগীদের আন্তর্জাতিক সব চিকিৎসা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ads

হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিস্থিতি অবনতি হলে হাসপাতালে সক্ষমতা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সরকার হামের টিকার ব্যবস্থা করতে পেরেছে জানিয়ে মন্ত্রী বলেন, এই টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে। 

ads
ads
ads

Our Facebook Page