গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নতুন করে ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এই অতিরিক্ত সদস্য যুক্ত হওয়ার ফলে গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ প্লাটুনে।
নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যেই গোপালগঞ্জে পৌঁছাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে বাড়তি এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন ২৬ প্লাটুন সদস্য মোতায়েনের পর জেলায় বিজিবির মোট মোতায়েনকৃত সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে।