ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মগবাজারে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু

ads

রাজধানীর মগবাজারে মোটরসাইকেলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, ট্রেন আসার আগে রেল গেটের ব্যারিকেড লাগানো ছিল। কিন্তু ওই গেট পার হয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল তারা।


পরে একটি ট্রেন গেলে তারা মোটরসাইকেল নিয়ে রেললাইন অতিক্রম করার সময় অপর দিক থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দিলে দুজন মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


ads
ads
ads

Our Facebook Page