ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে :ফখরুল

ads

গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল ইসলাম বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল। যে জাতীয়-আন্তর্জাতিক কারণে ৩ নভেম্বরে জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়েছিল, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী ও জনগণ ৭ নভেম্বর জিয়াকে মুক্ত করে দেশে সত্যিকার অর্থে স্বাধীনতা সুসংহত করেন। একইসঙ্গে গণতন্ত্রের যে পথ সেই পথের নতুন সূচনা করেন।তিনি বলেন, প্রকৃতপক্ষে ৭ নভেম্বর থেকেই এদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করার সেই সুযোগ সৃষ্টি হয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।


বিএনপি মহাসচিব বলেন, এই দিনটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ এর পূর্বে দেশে যে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকার হরণ করা হয়েছিল; আজ আবার ঠিক একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে।

ads
ads
ads

Our Facebook Page