ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মহিপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ads

পটুয়াখালী‘র মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তরুণ সংবাদকর্মী হাফিজুর রহমান আকাশের (ঢাকা প্রতিদিন) বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১.৩০ টায় মহিপুর

প্রেসক্লাবের সামনে রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মহিপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন মহিপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, সহ-সভাপতি হাবিবুর রহমান মাসুদ, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ সহ আরো অনেকে। বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে মিথ্যা, ভীত্তিহীন মামলাটি প্রত্যাহারের দাবী জানান। অন্যথায়

সাংবাদিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়। উল্লেখ্য যে, ১৯ অক্টোবর আলীপুর গ্রামের চাঁন গাজীর পুত্র মোঃ নাসির উদ্দিন গাজী কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে ৬৫১/২০নং একটি মিথ্যা

মামলা দায়ের করেন। মামলাটি কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার নিকট তদন্তের জন্য দেয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page