ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লকডাউন তুলে নিচ্ছে যুক্তরাজ্য

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেয়া লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। সোমবার (১২ এপ্রিল) এ লকডাউন তুলে নেয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নির্ধারিত দিন থেকে যুক্তরাজ্যে সব ধরনের দোকান, রেস্টুরেন্ট, জিম এবং সেলুন খোলা থাকবে।


গত ৫ এপ্রিল এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, লকডাউন তুলে নেয়ায় দেশবাসীর খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। বলেছেন সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্যের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চান তিনি।

 

করোনার সংক্রমণ রোধে দেশটি বাংলাদেশসহ বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। তবে দেশটির অন্তত ৪০ জন সংসদ সদস্য এর বিরোধিতা করে চিঠি দিয়েছেন। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে দেশটির কর্তৃপক্ষ বলেছে, ‘এখনও নিশ্চিত নয় ১৭ মে থেকেই আন্তর্জাতিক যোগাযোগ স্বাভাবিক করা যাবে কিনা। তারা নাগরিকদের গ্রীষ্মকালীন ভ্রমণ পরিকল্পনা এবং অন্য কোনো দেশে বুকিং দেয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে এ নিয়ে আরও নিশ্চিত নির্দেশনা দেয়া হবে।







































































সূত্র : বাংলাদেশ জার্নাল

ads
ads
ads

Our Facebook Page

↑