ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু; শনাক্ত ১,৬৮৩

ads

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ২১ হাজার ৯২১ জনের। সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৯২১ জন। মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।


নিহতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছরের মধ‌্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ‌্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ‌্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ‌্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ‌্যে ৯ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১১ জন রয়েছেন। 

ads
ads
ads

Our Facebook Page