ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

‘নূর’ সিনেমায় আরিফিন শুভ

ads

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও বুঝে শুনে পা ফেলছেন তিনি। গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করেন। এবার ‘নূর’ নামে নতুন একটি চলচ্চিত্রে নাম লেখালেন তিনি।


শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমা নির্মাণ করবেন রায়হান রাফি। দেশের করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ঈদের পর শুটিংয়ে গড়াবে ‘নূর’। সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এসব তথ্য জানিয়েছেন শুভ।


আরিফিন শুভ বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শকরা আমাকে আগে কখনো দেখিনি।’


তবে এ সিনেমায় শুভর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনই জানাতে নারাজ এই তরুণ নির্মাতা।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন শুভ। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ ও ভারত সরকার। সম্প্রতি ভারতের অংশের শুটিং শেষ করেছেন শুভ।

ads
ads
ads

Our Facebook Page