ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় সাড়ে ৩১ লাখ মৃত্যু দেখল বিশ্ব

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৩১ লাখ মানুষের।


এক দিনে বিশ্বে নতুন করে ১৫ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৫ হাজার ৬০৪ জনের শরীরে।


আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি দুই লাখ ১৬ হাজার ৫৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৬৮৯ জন।


বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জনের দেহে।


যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন। মারা গেছেন ২ লাখ ৪ হাজার ৮১২ জন।


তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন।


করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। আর তালিকায় ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।

ads
ads
ads

Our Facebook Page

↑