ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বৃষ্টির রেলগাড়িতে লুৎফর হাসান ও পুষ্পিতা

ads

জনপ্রিয় সংগীতশিল্পী লুৎফর হাসান। নিয়মিত গান করছেন ‘ঘুড়ি’ খ্যাত এই শিল্পী। ঈদ উপলক্ষে ‘বৃষ্টির রেলগাড়ি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতা।


এ গানের কথা ও সুরও করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন জন। এরই মধ্যে এ গান নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। পুষ্পিতার সঙ্গে এতে অভিনয় করেছেন মডেল অন্তু। আছেন লুৎফর হাসানও। ভিডিওটি পরিচালনা করেছেন আল মাসুদ।


পুষ্পিতা বলেন ‘গানের কথা, সুর, সংগীত সবই এত ভালো যা আমার জন্য আশীর্বাদের মতো। গানটি গেয়ে আমি খুব আনন্দিত।’


লুৎফর হাসান বলেন ‘বরাবরই আমি প্রতিশ্রুতিশীলদের মধ্যে যারা বেশ মেধাবী, তাদের নিয়ে কাজ করতে পছন্দ করি, সেই জায়গা থেকে পুষ্পিতার গান আমার ভীষণ ভালো লাগে। ফলে একসাথে অনেকগুলো কাজ হয়েছে। আশা করি, এই কাজটিও ভালো লাগবে।’


ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ঈদ আয়োজনে আগামী ১৩ মে, বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটির ভিডিও। পাশাপাশি এটি একাধিক অ্যাপেও শোনা যাবে।

ads
ads
ads

Our Facebook Page