ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৭ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী মহামারি করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ৯০৩ জন। আর নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৮ হাজার ৫০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৮৭ হাজার ৯৪৯ জন।


মঙ্গলবার সকাল সোয়া ৮টায় ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৩২৫ জন। এর মধ্যে মারা গেছেন ৩৭ লাখ ৫১ হাজার ৮৯৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭৬ লাখ ২০ হাজার ২৯২ জন।


করোনা ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ৭০১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন।


তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩৪৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৭৯৯ জন।


তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৬১৪ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৪০১ জন।


তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় সম্প্রতি এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩২তম।

ads
ads
ads

Our Facebook Page

↑