ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কেশবপুরে পুলিশের ধাওয়ায় ব্যবসায়ীর নিহত

কেশবপুরে লকডাউন উপেক্ষা করে মোটরসাইকেল চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে তজিমুদ্দীন (২৮) নামে এক ব্যবসায়ী নিহত। মঙ্গলবার (২৯ জুন) সকালে যশোর-কেশবপুর নির্মাণাধীন রাস্তার কেশবপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের আঠন্ডা গ্রামের মো. ইবাদত আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মঙ্গলবার সকালে ব্যবসায়িক প্রয়োজনে মোটরসাইকেল চালিয়ে মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে যান। প্রয়োজন শেষে কেশবপুর ফেরার পথে পুলিশ তাকে দাঁড়াতে বললে না দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে আরও জোরে মোটরসাইকেল চালাতে থাকে। যশোর-কেশবপুর নির্মাণাধীন রাস্তার উপর দিয়ে গাড়ি চালানোর সময় কেশবপুর ফিলিং স্টেশনের কাছে চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কেশবপুর থানার উিউটি অফিসার এসআই আব্দুল আজিজ জানান, নিহত যুবকের লাশ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে গিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑