ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এবার ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানে প্রথমবারের মতো করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্টে দশ জনের বেশি আক্রান্ত হয়েছেন। ইরানি আধা সরকারি বার্তা সংস্থা ইসনা খবরটি জানিয়েছে। মাশাদ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেসের ডেপুটি রেক্টর মেহদি কেলিয়ান বলেন, মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় মাশাদে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত দশজনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।


তিনি জানিয়েছেন, নমুনা তেহরানে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আমরা নিশ্চিত এগুলো ডেল্টা ভ্যারিয়েন্ট। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করবে তেহরান।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেল্টা ভ্যারিয়েন্ট উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছে। শিগগিরই বিশ্বে সবচেয়ে শক্তিশালী করোনা ভ্যারিয়েন্টে এটি পরিণত হতে পারে সংস্থাটি সতর্ক করেছে।


অতি সংক্রমণশীল ও বেশি প্রাণঘাতী ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে কোভিড-১৯ টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া মানুষদেরও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় ও অন্যান্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।


শুক্রবার সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছিলেন, এখন পর্যন্ত করোনা ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট হলো ডেল্টা। তিনি সতর্ক করে জানান, বিশ্বের অন্তত ৮৫টি দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

ads
ads
ads

Our Facebook Page

↑