ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আরও সাত দিন বাড়ল দেশজুড়ে চলমান কঠোর লকডাউন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে দেশজুড়ে চলমান কঠোর লকডাউন আরও সাত দিন বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় চলমান বিধিনিষেধ জারি থাকবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।


সোমবার (৫ জুলাই) কঠোর লকডাউনের সময় বাড়িয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত (১২টা) পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।


করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন জারি করেছিল সরকার। তবে সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী হওয়ায় সোমবার লকডাউন বাড়িয়ে নতুন এই প্রজ্ঞাপন জারি করা হলো।

ads
ads
ads

Our Facebook Page

↑