ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় আরও ১৬৪ জনের মৃত্যুর রেকর্ড

দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মহামারি করোনার থাবায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন  সোমবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একই সময় দেশে আক্রান্ত হিসেবে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।


এর একদিন আগে গতকাল রোববার করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়।


উল্লেখ্য, গত ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

ads
ads
ads

Our Facebook Page

↑