গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে-ময়মনসিংহ কাভার্ডভ্যান চাপায় ২জন নিহত।ঘটনাটি ঘটেছে আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নয়নপুর এলাকায় । নিহতরা হলেন- উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল হোসেন (৮৫) এবং তার স্ত্রী রূপজান বিবি (৮০)।মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, স্বামী-স্ত্রী নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।এতে রূপজান ঘটনাস্থলেই নিহত এবং তার স্বামী গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আবুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তিনি মারা যান।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসাইন জানান, দুপুরে নিহতদের লাশ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে গেছে।"