ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বহিস্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব

বহিস্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে গুলশানের নিজ বাসা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাকে আইসিটি অ্যাক্ট ও মাদক মামলায় গ্রেফতার দেখানো হবে বলে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে রাত ৯টার দিকে র‍্যাব-২ এর একটি দল গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। তখন র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসাইন গণমাধ্যমকে বলেন, “আমরা কেবল অভিযান শুরু করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযানের বিষয়ে পরে জানানো হবে।আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ সই করেন।
এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।সম্প্রতি ফেসবুকে নেতা বানানোর ঘোষণা দিয়ে ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার জন্ম দেন হেলেনা জাহাঙ্গীর। বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।
‌‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি ‘ভূইফোঁড়’ সংগঠনের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের সম্পৃক্ততার খবর প্রকাশ হলে হেলেনা জাহাঙ্গীরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি থেকেও বাদ দেয় আওয়ামী লীগ।
ads
ads
ads

Our Facebook Page

↑