ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্বজুড়ে একদিনে আরও ১০ হাজার ৩৫৬ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১০ হাজার ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৫৯ হাজার ৮৭৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সারা বিশ্বের মোট ৪ লাখ ১১ হাজার ১৮৪ জন সুস্থ হয়েছেন।


শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।


ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪২২। এরমধ্যে মারা গেছেন ৪২ লাখ ১৩ হাজার ৮৭২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ১৪৮ জন। এছাড়া বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।


২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।


এ দিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ১৯২ জনের। এদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৪৮৭ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৬৯৪ জন।


এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৭১ হাজার ২৯৫ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৩ হাজার ২৪৪ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ কোটি ৭ লাখ ৩৬ হাজার ২৪১ জন।


এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৬২৬ জনে। পাশাপাশি দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩৬৯। তবে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ৯৯১ জন।


তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ১৮ হাজার ৫০২। এরমধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৯৭৭ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ৬৮ হাজার ৩৬৩ জন।


এ দিকে, ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৭৯ হাজার ২৩৯। এরমধ্যে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৭৬৪ জন। আর দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৯১ হাজার ৩৬৩ জন।


অন্যদিকে, তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে। এরমধ্যে মারা গেছেন ২০ হাজার ২৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় এই মরণ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৯ জনের মৃত্যু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑