ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এবং এ ভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবার (৬ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।


তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৮ জন নারী ও ২২ জন পুরুষ। এছাড়া নতুন করে ৪০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।তিনি আরও জানান, মৃতদের মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ছিল। এছাড়া করোনার উপসর্গে মারা গেছেন ১৪ জন।


বর্তমানে করোনা ইউনিটে ৫২৫ জন চিকিৎসাধীন আছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি ২৩ জন। এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ রোগী। এ সময়ের মধ্যে ৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑